পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ফের চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় ফের চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট না থাকা যাত্রীদের জন্য সিলেটে আইসোলেশনেরও ব্যবস্থা হচ্ছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Manual3 Ad Code

করোনা পরিস্থিতির আগে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সরাসরি ফ্লাইট এসে নামতো সিলেটে। সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে বাকি যাত্রীদের নিয়ে ফ্লাইট যেতো ঢাকায়। কিন্তু করোনা সংকটে গত প্রায় তিনমাস বন্ধ থাকার পর পুণরায় ফ্লাইট চালু হলে বাতিল হয়ে যায় লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। সিলেটের যাত্রীরা প্রথমে ঢাকায় নামিয়ে পরে পাঠানো হতে সিলেটে। সম্প্রতি বিমানের পক্ষ থেকে সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন করে লাগেজ সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। করোনা পরিস্থিতি ও সিলেটে আইসোলেশন সেন্টার না থাকার অজুহাত দেখিয়ে বিমান এই সিদ্ধান্তের কথা জানায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code