সহজ হচ্ছে কানাডার ওয়ার্ক পারমিট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস: কানাডার নাগরিকত্ব ও অভিবাসনমন্ত্রী সিন ফ্রেজার ঘোষণা দেন, স্থায়ী বসবাসের চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে স্থায়ী নাগরিকরা যেন তাদের পরিবারের সদস্যদের দ্রুত সময়ের মধ্যে কানাডায় নিতে আসতে পারেন সেজন্য অস্থায়ী বসবাসের ভিসার কার্যক্রম চালু করা হবে।

Manual5 Ad Code

মন্ত্রী সিন ফ্রেজার আরও ঘোষণা দিয়েছেন স্বামী/স্ত্রী ছাড়াও আরও যাদের ওপেন ওয়ার্ক পারমিট আছে এবং যাদের এ অনুমোদনের মেয়াদ চলতি বছরের ১ আগস্ট শেষ হয়ে যাবে, তারা আরও ১৮ মাসের জন্য এটির মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।

Manual4 Ad Code

তার ঘোষণায় বলা হয়- স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রীদের দ্রুত অস্থায়ী বসবাসের ভিসা দেওয়া। স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের জন্য নতুন ওপেন ওয়ার্ক পারমিট দেয়া হবে।

এ ব্যাপারে কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ এক বিবৃতিতে বলেছে, বেশিরভাগ আবেদনই ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আবেদনকারীরা স্বামী-স্ত্রী ও নির্ভরশীল হিসেবে এর সুবিধা পেয়ে থাকবেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ইতোমধ্যে অনেকেই নতুন নিয়মে আবেদন শুরু করেছেন। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ অনুমোদন পেয়েছেন

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code