করোনায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল ভারতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। রবিবার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৭০ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে মোট ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন।

Manual7 Ad Code

ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন। সুস্থ ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯১ জন। মারা গেছে ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন শনাক্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৯২ হাজার ৮১৮ জন। সুস্থ ৩৭ লাখ ৭ হাজার।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৩ হাজার।

Manual2 Ad Code

রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ২০ হাজার ৩১০ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ৭৫৯ জন।

Manual1 Ad Code

মেক্সিকোয় শনাক্ত রোগী ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক ওপরে দেশটি। এখন পর্যন্ত ৬৭ হাজার ৩২৬ জন মারা গেছে সেখানে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code