২২ বছর পর কংগ্রেসের সভাপতি পদে ভোট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। ২২ বছর পর দলটির সভাপতি পদের জন্য দলে নির্বাচন আজ, যেখানে ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলের সভাপতি হবেন। কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে সভাপতি পদে লড়াই চলছে।
রাজ্য কংগ্রেস কমিটিগুলির ৯ হাজারের বেশি প্রতিনিধি গোপন ব্যালটের মাধ্যমে দলের নতুন সভাপতি নির্বাচন করবেন। ভোটের জন্য সারা দেশে ৪০টি কেন্দ্রে ৬৮টি বুথ স্থাপন করা হয়েছে।
গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা এবং বেশ কয়েকজন সিনিয়র নেতার সমর্থনের কারণে খড়গেকে দলের সভাপতি পদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে থারুরও নিজেকে দল পরিবর্তনের জন্য শক্তিশালী প্রার্থী হিসাবে উপস্থাপন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code