ইরানে আবারও বড় বিস্ফোরণ, এবার মাশহাদ শহরে

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

আজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাশহাদ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, বিস্ফোরণের স্থানটিকে একটি মোটরসাইকেল উৎপাদনের কারখানা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই তথ্য এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Manual5 Ad Code

এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণও অস্পষ্ট রয়ে গেছে।

এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে। একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত এপ্রিলে ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, একটি শিপিং কনটেইনারে রাসায়নিক আগুন লাগার ফলে ওই বিস্ফোরণ হয়। ভিজ্যুয়াল প্রমাণ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে।

ডেস্ক: আর

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code