করোনায় স্থগিত পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

করোনা ভাইরাস প্রকোপের কারণে পোল্যান্ডে স্থগিত করা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। আগামী রবিবার পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল।

Manual5 Ad Code

জানা গেছে, করোনার প্রকোপ থাকলেও পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার ক্ষমতাসীন দল দ্য ন্যাশনাল ল এন্ড জাস্টিস পার্টির পক্ষ থেকে নির্বাচনের জন্য ভোট নেয়ার দাবি জানানো হয়। তবে দেশটির বিরোধী দল এই নির্বাচন স্থগিত করার দাবি জানায়।

Manual3 Ad Code

জানা গেছে, খুব শিগগিরই দেশটিতে ভোটের নতুন তারিখ প্রকাশ করা হবে। আর ব্যালটের মাধ্যমেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পোল্যান্ডে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৭৩৩ জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code