ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল ওপেনএআই

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :  বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, মাস্ক অসৎ ও দুর্নীতিমূলক কৌশল অবলম্বন করে নিজের স্বার্থে ওপেনএআই-এর ব্যবসায় হস্তক্ষেপ করছেন এবং এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এমনটাই জানিয়েছে বিবিসি। উল্লেখ্য, ২০১৫ সালে ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। তবে ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে যান। এর আগে গত বছর মাস্ক একটি মামলার মাধ্যমে অভিযোগ করেছিলেন, স্যাম অল্টম্যান ও তাঁর দল করপোরেট কাঠামো পরিবর্তনের মাধ্যমে ওপেনএআই-এর মূল উদ্দেশ্য থেকে সরে আসছে।

বুধবার এক বিবৃতিতে ওপেনএআই জানায়, “ইলন মাস্ক তাঁর ব্যক্তিগত সুবিধার্থে ওপেনএআইকে ব্যবহার করে এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুর্নীতিমূলক কৌশল চালাচ্ছেন। তাকে থামাতেই আমাদের এই পাল্টা মামলা।” এদিকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে দায়ের হওয়া মামলাটির বিচার শুরু হবে ২০২৬ সালের মার্চে—এমন নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স। তিনি এর আগে মাস্কের করা একটি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন, যেখানে মাস্ক চেয়েছিলেন ওপেনএআই-এর অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর স্থগিত রাখতে। এই মামলাকে সিলিকন ভ্যালির দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান দ্বন্দ্বের একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Manual4 Ad Code

Desk: K

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code