করোনায় শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন স্থগিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হযেছে। পাশাপাশি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে।

তিন দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬৫ জন হয়। এরই প্রেক্ষাপটে শুক্রবার দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এই ঘোষণা দেয়া হয়। খবর বিবিসির।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে এই কারফিউ বলবৎ থাকবে। কারফিউয়ের মধ্যে কেবল গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে। তবে বিমানবন্দরগামী যাত্রীদের ক্ষেত্রে বিমান টিকেট দেখাতে হবে।

এদিকে আগামী মাসে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন নিধারণ করা হয়েছিল। করোনাভাইরাসের কারণে তা স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন।

তবে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে নির্বাচন পেছানোর পক্ষে ছিলেন না। তিনি আশা করছিলেন, নির্বাচন হলে তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাতে সংবিধান পরিবর্তন করার সুযোগ পাবেন তিনি।

Manual8 Ad Code

কিন্তু গত কয়েক দিনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও খারাপের দিকে যাওয়ায় দেশটির সরকারি চিকিৎসকদের পরামর্শে নির্বাচন কমিশন ভোট স্থগিতের সিদ্ধান্ত জানায়।

Manual6 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code