মমতাই থাকছেন ক্ষমতায়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

ভারতজুড়ে করোনার তাণ্ডবের মধ্যেই শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। এর পরই শুরু হয়েছে বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের বুথফেরত জরিপের ফল প্রকাশের বন্যা। তাতে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

গত ২৭ এপ্রিল প্রথম দফার ভোটের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শুরু। অষ্টম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার তা শেষ হয়। মোট ২৯৪ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় সংশ্লিষ্ট দুটি আসনে নির্বাচন স্থগিত করা হয়।

আগামী রবিবার ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগেই বুথফেরত জরিপের ফল নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যেখানে কোনো দল ১৪৮ আসন পেলেই সরকার গঠনের এখতিয়ার পাচ্ছে, সেখানে তৃণমূলের ঝুলিতে উঠতে চলেছে দেড় শটির বেশি আসন।

আনন্দবাজারের (এপিবি-আনন্দ) বুথফেরত জরিপ বলছে, ৪২ শতাংশ ভোট পেয়ে ১৫২ থেকে ১৬৪ আসন নিয়ে ক্ষমতায় থাকছে তৃণমূল কংগ্রেস। আর কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেতে যাচ্ছে ১০৯ থেকে ১২১ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৪ থেকে ২৫ আসন।

Manual1 Ad Code

টাইমস নাউয়ের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, মমতার দল ১৫৮ আসনে জিততে চলেছে। বিজেপি জিততে যাচ্ছে ১১৫ আসনে। আর বাম-কংগ্রেস জোট পাচ্ছে ১৯ আসন।

এনডিটিভির বুথ জরিপেও এগিয়ে জোড়া ফুল। পেতে যাচ্ছে ১৪৯টি আসন। পদ্মফুলের ঘরে যাচ্ছে ১১৬ আসন। আর বাম-তৃণমূল জোটের ঘরে যাচ্ছে ১৬ আসন।

Manual3 Ad Code

এবিপি-সিএনএক্সের বুথফেরত জরিপেও ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে তৃণমূলের সরকার গড়ার আভাস দেওয়া হয়েছে। বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, বাম-কংগ্রেস জোট আট থেকে ১৬ আসন।

শুধু রিপাবলিক-সিএনএক্সের বুথফেরত জরিপে তৃণমূল ও বিজেপির আসন সংখ্যা কাছাকাছি দেখানো হয়েছে। তাদের জরিপ বলছে, তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন এবং বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮ আসন। বাম-কংগ্রেসের ঘরে যেতে পারে ১১ থেকে ২১ আসন।

তিন যুগের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে। ২০১৬ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখে তৃণমূল। সেবার ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২১১ আসন। বিজেপি সেবার জিতেছিল মাত্র তিনটি আসনে। আর কংগ্রেস ৪৪টি এবং বামফ্রন্ট ৩২টি আসন জিতেছিল।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফলও আগামী রবিবার প্রকাশ করা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code