অবশেষে সোনাক্ষির স্বীকারোক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা। অবশ্য বাবার পরিচয় ছাপিয়ে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের নামটাকেও প্রতিষ্ঠা করেছেন। যদিও ইদানিং তাকে অভিনয়ে কম দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে ঠিকই আলোচনায় থাকেন।

বিশেষ করে ‘চুটিয়ে প্রেম করছেন’ তাকে নিয়ে এমন শিরোনামের খবর ভারতীয় গণমাধ্যমে প্রায়ই প্রকাশ হয়েছে। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বলা যায় ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়াতেও দুজনের বেশ মাখামাখি। কিন্তু সেসব খবরের সত্যতা কখনোই স্বীকার করেননি সোনাক্ষি। অবশেষে নিজের প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

Manual5 Ad Code

গত রোববার জাহিরের জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত আপন ব্যক্তিগত সাইকো জাহির ইকবালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। এ ‘একান্ত আপন’ শব্দ দুটি নিয়ে অবশেষে সবকিছু স্বীকার করে নিলেন তিনি-এমনটাই বলছেন নেটিজেনরা। এর আগে জাহিরও সোনাক্ষির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিশেষ পোস্ট করেছিলেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, ‘ডবল এক্সএল’ সিনেমায় কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান জাহির ও সোনাক্ষি। সালমান খানের হাত ধরে দুজনেরই বলিউডে আগমন। সোনাক্ষি এসেছিলেন ‘দাবাং’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে জাহির এসেছেন ‘নোটবুক’ সিনেমা দিয়ে। শুধু তাই নয়, পরিচয়ও সালমানের দেওয়া এক পার্টিতে।

চলতি বছর ‘দাহাড়’ নামে একটি সিনেমার মাধ্যমে পর্দায় উপস্থিত ছিলেন সোনাক্ষি। সঞ্জয়লীলা বানশালির ‘হীরামান্ডি’তেও দেখা যাবে তাকে। এছাডা ‘কাকুদা’, ‘নিকিতা রায়’, ‘দ্য বুক অফ ডার্কনেস’ সিনেমাগুলোর কাজও রয়েছে তার হাতে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code