মিয়ানমার সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে রাজনৈতিক সংকটের তৃতীয় বছরে গড়িয়েছে। এই পরিস্থিতি সমাধানে সবপক্ষের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন মনে করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ক্লিন ইমেজের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত জোকো উইদোদো মঙ্গলবার (৮ আগস্ট) বলেছেন, তবে সমস্যা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো।

Manual6 Ad Code

২০২১ সালে গণতান্ত্রিক পন্থি প্রধানমন্ত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। সেই থেকে দেশটির ক্ষমতায় তারা। দুর্নীতি, সহিংসতা উসকে দেওয়া, গত নির্বাচনে ভোট কারচুপিসহ ১৯টি ফৌজদারি মামলা রয়েছে সুচি’র বিরুদ্ধে। কয়েকটির রায়ে দোষী সাব্যস্ত শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী। রোহিঙ্গা ইস্যু ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম অস্থিরতায় দেশটি।

এমন বাস্তবতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান)-এর এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা জানি মিয়ানমারের পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। তবে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে সবপক্ষের রাজনৈতিক সদিচ্ছাটা জরুরি। তাহলেই পরিস্থিতি সমাধানে আনা সম্ভব।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code