এটর্নী মঈন চৌধুরীর সঙ্গে মিশিগানে বাংলাদেশী আইনজীবীদের মতবিনিময়

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪৯ minutes ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ল’ইয়ার্স এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে এটর্নী মঈন চৌধুরীর সঙ্গে বাংলাদেশী আইনজীবীদের এক মতবিনিময় ও চা-চক্র সভা ওয়ারেন সিটির একটি রেসটুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে মঈন চৌধুরীর মতো একজন প্র্যাক্টিসিং এটর্নীকে কাছে পেয়ে বাংলাদেশী আইনজীবীরা তাদের যার যার বর্ণাঢ্য অতীত আইনপেশার স্মৃতিচারণ করেন।

Manual7 Ad Code

এটর্নী মঈন চৌধুরীও আমাদের এসোসিয়েশনের সদস্যদের যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মতবিনিময়, খাওয়া-দাওয়া ও ফটোসেশনে উপস্থিত ছিলেন সর্বজনাব এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট মহব্বত খান, এডভোকেট রোকসানা, এডভোকেট কাওছার হাসান শিমন, এডভোকেট নুরুল ইসলাম মইনুল, এডভোকেট মহসিন, এডভোকেট মইন উদ্দিন, এডভোকেট কল্যানী দেব চৌধুরী, এডভোকেট সামিনা, এডভোকেট শফিউল আযম মাসুম ও এডভোটে মাহমুদ রহমান। সপ্তাহের মধ্যখানে হওয়ায় আরও অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত সবাই ভবিষ্যতে আরও বড় পরিসরে সবাইকে নিয়ে অনুষ্ঠান করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code