বিএনপির মহাসচিব সিলেট আসছেন বৃহস্পতিবার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে এবং বানবাসী বন্যার্থদের খাদ্য সহায়তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহষ্পতিবার (২৩ জুন) এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন।

Manual8 Ad Code

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সিলেটে আসছেন। তিনি সিলেটে পৌঁছে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

তিনি জানান, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর মহাসচিব বেলা ১টায় জেলা বিএনপির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code