ব্রিটিশ মন্ত্রিসভার শীর্ষ পদে নেই শ্বেতাঙ্গ পুরুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পদের একটিতেও কোনো শ্বেতাঙ্গ পুরুষ নেই। ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো। এরইমধ্যে যুক্তরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস। কোয়ার্টেংয়ের পরিবার ১৯৬০-র দশকে ঘানা থেকে যুক্তরাজ্যে গিয়েছিল। আরেক কৃষ্ণাঙ্গ জেমস ক্লেভারলিকে করা হয়েছে ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী।
ক্লেভারলির মা সিয়েরা লিওন থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন। তবে তার বাবা শ্বেতাঙ্গ ছিলেন। মিশ্র জাতির শিশু হিসেবে তিনি নিপীড়নের শিকার হয়েছিলেন বলে আগে জানিয়েছিলেন ক্লেভারলি।
সুয়েলা ব্র্যাভারম্যানকে যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্র্যাভারম্যানের বাবা ও মা ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে ব্রিটেনে গিয়েছিলেন। প্রীতি প্যাটেলের পর তিনি ব্রিটেনের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। যুক্তরাজ্যের পুলিশ ও অভিবাসন বিভাগের কর্তৃত্ব ব্র্যাভারম্যানের হাতে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code