হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন জন আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
 
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ধূলিয়াখালে ভেজাল পন্য উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রম্যমান আদালত। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে নকল লেভেল যুক্ত বিপুল পরিমাণ সরিষার তেল, সুপার একসেল ডিটারজেন্ট পাউডার ও ব্যষ্ট টাটা প্রিমিয়াম চা-পাতাসহ ভেজাল পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
বৃহস্পতিবার(১৬জুলাই) দুপুরে অভিযান পরিচালনার সময় কারখানার সাথে জড়িত অভিযোগে বাড়ির মালিকসহ তিন জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে ৬ মাসের কারাদন্ড নগদ এক লক্ষ টাকা জরিমানা এবং অপর দুইজনের প্রত্যেককে তিন মাসের কারাদন্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপাপ্তরা হল- কারখানার মূলহুতা ধূলিয়াখাল গ্রামের সালেক মিয়ার ছেলে হারুন মিয়া (২৮), ও তার সহযোগী একই গ্রামের মুক্তিযুদ্ধার ফিরোজ আলীর ছেলে মিজানুর রহমান (৩১), ও বাড়ির মালিক হবিগঞ্জ পৌরএলাকার শায়েস্তানগরের মৃত আব্দুল গফুরের ছেলে মাসুক মিয়া(৪৫)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাকসুদা হোসেন, এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন এনএসআই ডিডি আজমল হোসেন, এডি হুমায়ুন,অফিস সহকারী রাসেল সিনহা, অফিস সহায়ক কুদ্দুস, সদর থানার এসআই সাহিদ, এসআই মহিন,এসআই উত্তসব কর্মকার সহ একদল পুলিশ।
সহকারী কমিশনার ভূমি মাকসুদা হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজ ইউএস কে জানান- হবিগঞ্জ এনএসআই এর মাধ্যমে তথ্য জানতে পেরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ সহ বেআইনি কাজে জড়িত তিনজনকে জেল জরিমানা প্রদান করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code