রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া।এসময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বহু রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সকালে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক ঘণ্টার জন্য নেওয়া হয় মনমোহনের মরদেহ। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতা-কর্মীরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে সেনা ট্রাকে করে তার মরদেহ নেওয়া হয় শ্মশানে।

Manual2 Ad Code

এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বহু রাজনীতিবিদ। এছাড়াও সেখানে ছিলেন মনমোহনের পরিবারের সদস্যরা।

Manual4 Ad Code

সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকার সারা দেশে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসও দলের সব সরকারি কর্মসূচি, এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপন আগামী ৭ দিনের জন্য বাতিল করেছে।

Manual2 Ad Code

এর আগে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য স্থান বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং কংগ্রেসের মধ্যে শুক্রবার বিতর্ক হয়। কংগ্রেস নিগমবোধ ঘাটে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য বরাদ্দের নিন্দা জানায় এবং সেখানে তার সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের আহ্বান জানায়। এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code