জেরুজালেমে দূতাবাস সরানোর পরিকল্পনা নেই যুক্তরাজ্যের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইসরায়েলে ব্রিটেনের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তরের কোনও পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্র বলেন, দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে তার পূর্বসূরির পরিকল্পনাকে খারিজ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের কাছে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে বলেন, ‘সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতায় আসার পর ইসরায়েলের তেল আবিব থেকে ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেন। কিন্তু ব্রিটেনের অভ্যন্তরণী ইস্যুতে আইনপ্রণেতাদের চাপে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা ছাড়াতে বাধ্য হন তিনি। এরপরই দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code