স্বামীর মরদেহের কাছে পড়ে ছিলেন নিখোঁজ হাইকার, বাঁচিয়ে রেখেছে কুকুর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual2 Ad Code

গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন মার্কিন হাইকার পামেলা হেলমস্ট্যাডটার। বৃহস্পতিবার ওয়াশিংটন কাউন্টির আলেকজান্ডারের জঙ্গল থেকে ৭২ বছর বয়সী এই নারীকে উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে স্বামী জন হেলমস্ট্যাডটারকে নিয়ে হাঁটতে বেরিয়ে পথ হারিয়েছিলেন তাঁরা।

Manual5 Ad Code

কর্মকর্তারা জানিয়েছেন, পামেলাকে তাঁর স্বামীর মরদেহ দেহ থেকে প্রায় ২০০ গজ দূরে পাওয়া যায়। এ সময় তাঁর পাশে ছিল লুচি নামে তাঁদের পোষা কুকুরটি। উদ্ধারের আগ মুহূর্ত পর্যন্ত পামেলাকে নিরাপদ রাখার চেষ্টা করছিল ওই কুকুরটি।

Manual6 Ad Code

পামেলাকে উদ্ধারের বিষয়ে মাইন ওয়ার্ডেন সার্ভিস জোশ বিল পোষা কুকুরটির সম্পর্কে বলেন, ‘কে-নাইন টিম যখন তাঁকে (পামেলা) খুঁজে পায়, তখন তাঁর কুকুরটি তাঁর প্রতি খুব যত্নশীল ছিল।’

জোশ জানান, উদ্ধারের মুহূর্তে কুকুরটি পামেলার বুকের ওপর শুয়ে থেকে তাঁকে উষ্ণ রাখার চেষ্টা করছিল। আর এভাবেই সে তাঁর মালিককে বাঁচিয়ে রেখেছে।

সোমবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির পাশাপাশি ২৮ ডিগ্রির কম তাপমাত্রায় রাত কাটাতে হয়েছিল পামেলাকে। অনুসন্ধান কর্মীরা যখন তাঁকে খুঁজে পায়, তখন তিনি গুরুতর হাইপোথার্মিয়ায় ভুগছিলেন।

Manual8 Ad Code

স্বামীর মরদেহ থেকে ২০০ গজ দূরে পামেলাকে পাওয়া গেলেও জনের ঠিক কখন মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুজন একসঙ্গে হাঁটতে বের হওয়ার পর জন পড়ে গিয়েছিলেন। পামেলা তাঁর মোবাইল ফোনটি বাড়িতে রেখে গিয়েছিলেন। এ অবস্থায় সাহায্য পাওয়ার আশায় তিনি স্বামীকে রেখে বাড়ির দিকে রওনা হন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাড়ির পথ আর খুঁজে পাননি। তিনি হারিয়ে গিয়েছিলেন।

জানা গেছে, সম্প্রতি এক প্রতিবেশী খেয়াল করেছিলেন দিন পেরিয়ে গেলেও সামনের বারান্দায় রেখে দেওয়া প্যাকেজটি বাড়ির ভেতরে নিয়ে যাননি পামেলা ও জন দম্পতি। এর মধ্যে তাঁদের দুটি কুকুরের মধ্যে একটি একা একা বাড়িতে ফিরলে প্রতিবেশীরা পুলিশকে ফোন করেন। এরপর থেকে তাঁদের খোঁজ পেতে জঙ্গলে অভিযান চালাচ্ছিল অনুসন্ধান কর্মীরা।

পামেলা পরে কর্তৃপক্ষকে জানান, উদ্ধারের কয়েক ঘণ্টা আগে হঠাৎ করে অনুসন্ধান হেলিকপ্টারগুলো বারবার উড়তে না শোনা পর্যন্ত তিনি জীবিত ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। উদ্ধারের সময় পামেলার দেহের তাপমাত্রা ছিল মাত্র ৯০.৭ ডিগ্রি। উদ্ধারের পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code