কেন বিয়ে করেননি অক্ষয় খান্না? নিজেই জানিয়েছিলেন কারণ

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন অক্ষয় খান্না। ‘দৃশ্যম ২’, ‘ছাভা’ ও ‘ধুরন্ধর’র মতো সিনেমায় অভিনয়ের পর আবারও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। বিশেষ করে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। কেন বিয়ে করেননি অক্ষয়, সেই উত্তর অবশ্য বহু আগেই দিয়েছিলেন তিনি। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিয়ে ও সন্তান নেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেতা। ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে সরাসরি ‘না’ বলেছিলেন তিনি।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় অক্ষয় জানিয়েছিলেন, তিনি নিজেকে কখনো বিয়ের জন্য উপযুক্ত মানুষ হিসেবে ভাবতে পারেন না। তার ভাষায়, “আমি নিজেকে বিয়ের পিঁড়িতে কল্পনা করতে পারি না। আমি ম্যারেজ ম্যাটেরিয়াল নই, যেমনটা লোকে বলে। আমি ওই ধরনের জীবনযাপনের জন্য উপযুক্ত নই।” অক্ষয়ের কাছে বিয়ে মানে বড় ধরনের প্রতিশ্রুতি এবং জীবনযাপনে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিজের স্বাধীনতাকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। অন্য কারও সঙ্গে জীবন ভাগ করে নিলে ব্যক্তিগত জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণের একটি অংশ ছেড়ে দিতে হয় বলে মনে করেন এই অভিনেতা। আর সেই ধরনের পরিবর্তনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

Manual2 Ad Code

শুধু বিয়েই নয়, সন্তান নেওয়া বা দত্তক নেওয়ার বিষয়েও একই অবস্থান জানিয়েছিলেন অক্ষয়। তার মতে, সন্তান জীবনে এলে মানুষের অগ্রাধিকার পুরোপুরি বদলে যায়। তখন সন্তানের প্রয়োজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।অক্ষয় বলেছিলেন, “বাচ্চা আসার পর আপনার কাছে যা কিছু গুরুত্বপূর্ণ, তা গৌণ হয়ে যায়। কারণ তখন সন্তানই সর্বেসর্বা হয়ে ওঠে। সেই ধরনের পরিবর্তন আমি আমার জীবনে আনতে চাই না।”

Manual5 Ad Code

অভিনেতার এই সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ ঘটনা বা নেতিবাচক অভিজ্ঞতার কথা জানা যায়নি। বরং নিজের মতো করে জীবনযাপন এবং স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টিই তিনি বিভিন্ন সময়ে সামনে এনেছেন। বিয়ে না করার সিদ্ধান্তকে তাই তার ব্যক্তিগত জীবনদর্শনের অংশ হিসেবেই দেখেন অনেকে।ব্যক্তিগত জীবনে যেমন নিজের সিদ্ধান্তে অটল, পেশাগত জীবনেও তেমনি বৈচিত্র্যময় চরিত্র বেছে নিয়েছেন অক্ষয়। ‘ধুরন্ধর’র সাফল্যের পর সামনে রয়েছে তার নতুন কাজ। পরিচালক প্রশান্ত ভার্মার সিনেম্যাটিক ইউনিভার্সের ‘মহাকালী’তে পৌরাণিক চরিত্র শুক্রাচার্যের ভূমিকায় দেখা যাবে তাকে।

সিনেমাটিতে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ সাদা দাড়ি ও গোঁফ এবং রহস্যময় অবতারে তার লুক ইতোমধ্যে আলোচনায় এসেছে।পর্দায় একের পর এক ভিন্ন চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে বিয়ে নিয়ে নিজের সিদ্ধান্তে বরাবরই অটল অক্ষয় খান্না। তার কাছে ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে জীবনযাপন করাটাই গুরুত্বপূর্ণ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code