ইউক্রেনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার হুঁশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে দূরাপাল্লার রকেট সিস্টেম পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র–এমন খবরের প্রতিক্রিয়া এক রুশ কূটনীতিক এই হুঁশিয়ারি জানান। তিনি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনে সংবেদনহীন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এখবর জানিয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, বাইডেন প্রশাসন পূর্ব ইউরোপীয় দেশ ইউক্রেনে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) পাঠাতে যাচ্ছে।

Manual8 Ad Code

দূর থেকে রুশ সেনা ও সরঞ্জামের ওপর হামলা চালাতে ইউক্রেনীয় কর্মকর্তারা এই অস্ত্র চেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে। এর ফলে ডনবাস অঞ্চলে রুশ সেনাদের আক্রমণের গতি মন্থর করার প্রত্যাশা করছেন তারা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code