আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না মাহি 

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মু. জিয়াউর রহমান।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।

Manual5 Ad Code

এর আগে বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি। পরের দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এ নায়িকা।

Manual8 Ad Code

বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সে আসনগুলো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি ওই ছয়টি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code