গানের বাজেট ৯০ কোটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউড কিংবা তামিল-তেলুগু ইন্ডাস্ট্রিতে মাঝারি মানের দুটি সিনেমার বাজেট এক করলে যা হবে, সেই বাজেট ধরা হয়েছে শুধু একটি গানের জন্য! এমন বিস্ময়কর নজির তৈরি করতে চলেছেন তামিল নির্মাতা শঙ্কর। যেটা দেখা যাবে তার আগামী সিনেমা ‘গেম চেঞ্জার’-এ।

Manual4 Ad Code

ছবিটিতে অভিনয় করছেন তেলুগু তারকা রাম চরণ ও বলিউড সেনসেশন কিয়ারা আদভানি। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সিনেমায় পাঁচটি গান থাকছে। আর সেই পাঁচ গানের পেছনেই ব্যয় করা হবে ৯০ কোটি রুপি! নির্মাতা চাইছেন, গানের সঙ্গে চোখ ধাঁধানো উপস্থাপনা দর্শকের সামনে হাজির করতে।

শোনা যাচ্ছে, ‘গেম চেঞ্জার’র গান তৈরি করছেন থামান এস। বিশাল আয়োজনের প্রজেক্ট, তাই ক্যারিয়ারের সেরা সুর-সংগীতের চেষ্টায় ডুবে আছেন তিনি। গানগুলোর কোরিওগ্রাফি করবেন জনি মাস্টার ও প্রভু দেবা। যদিও বাজেট সংক্রান্ত খবরটি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি।
গেলো বছর রাম চরণকে দুটি সিনেমায় দেখা গেছে। এর মধ্যে ‘আরআরআর’ বক্স অফিসে যেমন রেকর্ড গড়েছে, তেমনি গানের জন্য অস্কার জিতে তৈরি করেছে ইতিহাস। অন্যদিকে ‘আচার্য’ নামের আরেকটি সিনেমা বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি। তাই এখন পুরোদমে ‘গেম চেঞ্জার’-এ সময় দিচ্ছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code