শ্বশুরবাড়ির ছয়জনসহ করোনায় আক্রান্ত অভিনেত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মোহেনা কুমারি সিং। স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ৬জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

খবরের সত্যতা জানিয়ে মোহেনা কুমারি বলেন—‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমি ও আমার পরিবার। প্রার্থনা করছি, খুব শিগগির আমরা সবাই এই খারাপ সময় কাটিয়ে উঠতে পারব। পরিবারকে সঙ্গে নিয়ে ফের আমরা সুস্থ হবো। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।’

Manual2 Ad Code

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—মোহেনা কুমারি, তার শ্বশুর, শাশুড়ি, জা ও পাঁচ বছরের শিশুসহ আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৩১ মে মোহেনা কুমারির শ্বশুরবাড়ির ৬ জনকে ঋষিকেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মোহেনার ভাসুরের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Manual5 Ad Code

ভারতের উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সাতপাল মহারাজের ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী মোহেনা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code