আদালতে বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ মাহাথিরের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজের হাতে গড়া দল বারসাতু থেকে বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন।

তার সঙ্গে বহিষ্কার হওয়া আরো চার এমপি যোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেওয়ারও আবেদন জানিয়েছেন।

Manual4 Ad Code

মামলায় হামজা জয়েনউদিনকে দলের সাধারণ সম্পাদক পদে অবৈধ ঘোষণা করতে আদালতে আবেদন জানানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

গতকাল বিকেলে কুয়ালালামপুর হাইকোর্টে মামলাটি করেন মাহাথির মোহাম্মদ। দেশটিতে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ও মাহাথিরের মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই চলছে। -মালয় মেইল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code