অপ্রয়োজনীয় ব্যয়-অপচয় রোধ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় এবং অপচয় অব্যশ্যই রোধ করতে হবে।

Manual6 Ad Code

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

পরিকল্পনা মন্ত্রী বলেন, কাজ করতে গেলে অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে যা লাগবে তা খরচ করতে এক মিনিটও দেরি করবেন না। কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। কোভিড-১৯ পরিস্থিতিতে সারা বিশ্ব যেভাবে অভিযোজন করছে আমরাও সে ভাবেই চলবো। কিন্তু কিছু বিষয় রয়েছে আমাদের নিজস্ব। যেমন শুধু পরিস্কার পরিচ্ছন্নতাই সব কিছু নয়। এর বাইরে আর্থিক বিষয়ে সাবধান হতে হবে।

তিনি বলেন, জনগণ আমাদের যে সুযোগ সুবিধা দিয়েছে। আমাদেরও মনে রাখতে হবে জনগণের পুরো পাওয়া বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে নিজের আত্মার সঙ্গেও আপস করবো না। সরকারের একমাত্র তথ্য প্রদানকারী সংস্থা হিসেবে বিবিএস যেমন গর্ববোধ করে, তেমনি দায়িত্বও পালন করতে হবে সঠিকভাবে। তথ্য সঠিক ও নিখুঁত হওয়া খুবই জরুরি। ধরা ছোঁয়ার মতো উন্নয়ন করতে হবে।

Manual8 Ad Code

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) জুয়েনা আজিজ। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক তাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে জুয়েনা আজিজ বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রশ্নের সৃষ্টি না হয়। সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান সঠিক না হলে উন্নয়ন পরিকল্পনাও সঠিক হয় না। যেমন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনেক সময় ডুপ্লিকেশন হয়। এটি পরিহার করতে এখন ডিজিটাল পদ্ধতিতে অর্থ পাঠানো হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code