পাকিস্তান থেকে ভারতে প্রেমিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: মোবাইলের গেমিংঅ্যাপ পাবজি খেলতে গিয়ে দুজনের মধ্যে আলাপচারিতা। তবে সীমা ততদিনে ছিলেন পাকিস্তানে, আর ভারতের নয়ডায় থাকতেন শচিন। আলাপ গড়ায় প্রেমের দিকে। এর পর ওই প্রেম ধীরে ধীরে আরও গভীর হয়। শেষমেশ পাকিস্তানে না থাকতে পেরে ভারতের পথে এগোতে থাকেন সীমা। এ পর্যন্ত ঘটনা পুলিশ আপাতভাবে জানতে পেরেছে।

Manual5 Ad Code

জানা গেছে, পাকিস্তান থেকে চার সন্তানকে সঙ্গে নিয়ে সীমা ভারতে আসেন। তবে যে পন্থা অবলম্বন করে তিনি ভারতে আসেন, তা সঠিক নয়। সীমা নেপালের পথ ধরে ভারতে চলে আসেন। তাকে ও তার চার সন্তানকে নিয়ে সীমা নয়ডায় শচিনের সঙ্গে ঘর বাঁধেন। বিয়ে না হলেও তারা একই সঙ্গে থাকতে শুরু করে দেন। গ্রেটার নয়ডার রাবুপাড়ায় তারা একই ছাদের তলায় সংসার শুরু করেন।

Manual2 Ad Code

তবে একপর্যায়ে সীমার আসল পরিচয়ের খবর যায় পুলিশের কাছে। স্থানীয় পুলিশ খবর পায় যে এক পাকিস্তানি মহিলা এলাকায় বসবাস করছেন, তখনই শুরু হয়ে যায় খোঁজখবর। এদিকে শচিনের কানে যায় যে পুলিশের কাছে খবর এসে গেছে যে পাকিস্তান থেকে অবৈধভাবে সীমা এসে শচিনের সঙ্গে বসবাস করছেন। এর পরই শচিন সীমার চার সন্তান ও সীমাকে নিয়ে পালিয়ে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code