যে বার্তা দিলো ওয়াশিংটন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যে কোনও সময় রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করতে দেশটিতে যাওয়ার পরিকল্পনা তার। এমন তথ্য দিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। তার দাবি, রাশিয়াকে কীভাবে অস্ত্র দেওয়া যায়– এ নিয়ে আলোচনা হবে। আর এসব অস্ত্র ব্যবহার হবে ইউক্রেন যুদ্ধে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসি’কে সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেন। পুতিন-কিমের বৈঠকে কবে, কোথায় হতে যাচ্ছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এই প্রতিবেদন সম্পর্কে পিয়ংইয়ং বা মস্কো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

Manual5 Ad Code

একটি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে বলেছে, সামরিক ট্রেনে চড়ে রাশিয়ার উদ্দেশে ভ্রমণ করতে পারেন কিম। হোয়াইট হাউজ জানিয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ে সমঝোতা হওয়ার পর সফরের বিষয়টি সামনে এলো।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সম্প্রতি উ. কোরিয়ায় সফর করেছেন। ওই সময় মস্কোর কাছে কামান ও গোলাবারুদ বিক্রি করতে পিয়ংইয়ংকে রাজি করার চেষ্টা করেছিলেন তিনি। আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রসহ অনেক কিছু প্রদর্শন করা হয়েছিল তার সফরের সময়। এসব ঘুরে দেখেন শোইগু।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code