যুদ্ধে জর্জরিত মধ্যপ্রাচ্য, সংকটে শিশু-কিশোররা

লেখক: Rumie
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে হওয়া যুদ্ধে নানাবিধ সংকটে জর্জরিত লাখ লাখ শিশু ও কিশোর। এর মধ্যে রয়েছে ইরানি কিশোরদের বাধ্যতামূলক সামরিক যুদ্ধে অংশগ্রহণ এবং লেবাননে জোরপূর্বক বাস্তুচ্যুত। এছাড়া যুদ্ধের ময়দানে শিশু-কিশোরদের মৃত্যু। ইউনিসেফের তথ্যমতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত ইরানে ৩৪০ এরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা কয়েক হাজারে। ইরানে শিশু-কিশোরদের মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি হয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনে। ওই দিন যুক্তরাষ্ট্রের একটি টমাহক আঘাত হানে ইরানের একটি স্কুলে। ওই হামলায় অন্তত ১৬০ শিশু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান। এদিকে, লেবাননে স্থল আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এছাড়া অধিকৃত পশ্চিম তীর ও গাজায়ও তাদের আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে শিশু-কিশোরদের মৃতের সংখ্যা বেড়েই চলছে। এই অঞ্চলে ১২ লাখের বেশি শিশু বাস্তচ্যুতির শিকার হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code