আমেরিকায় একদিনেই হাসপাতালে ভর্তি লক্ষাধিক করোনা রোগী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা একলাখ ছাড়িয়ে গেছে। যা এপ্রিল ও জুলাই মাসে করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে দৈনিক ভর্তি হওয়া রোগীর রেকর্ডের দ্বিগুণ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। প্রতিদিন দেশটিতে দেড় লক্ষাধিক নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। গত সাত দিনের গড় শনাক্ত দেড় লাখের উপরে রয়েছে। থ্যাংকসগিভিং উৎসব শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়তে থাকে। নভেম্বরে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমিত শনাক্তের সংখ্যা ১ লাখ, দেড় লাখ, এমনকি ২ লাখও ছাড়িয়ে যায়। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সংস্থার পরিচালক ড. রবার্ট রেডফিল্ড বলেছেন, আসন্ন শীত দেশটির ইতিহাসে সবচেয়ে কঠিন হতে পারে। বাস্তবতা হলো ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কঠিন সময় আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code