বিক্ষোভের মধ্যেই রনিলের শপথ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার শপথ নিলেন শ্রীলঙ্কার নির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কড়া নিরাপত্তার মধ্যে পার্লামেন্ট কমপ্লেক্সে ছয়বারের এই সাবেক প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়া। এর আগে বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৩৪ জন এমপির সমর্থন নিশ্চিত করতে সমর্থ হন রনিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সমর্থিত দুল্লাস আলাহাপেরুমার প্রতি সমর্থন জানান ৮২ জন এমপি। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীকে বিজয়ী হওয়ার জন্য ন্যূনতম ১১২টি ভোট পেতে হয়।

Manual7 Ad Code

তবে প্রায় দুই ডজন ভোট বেশি পেয়ে নির্বাচিত হন বিক্রমাসিংহে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধার করতে নিজের সর্বোচ্চটা করে যাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি পার্লামেন্টে বলেন, জাতি ‘খুব কঠিন পরিস্থিতিতে’ এবং ‘সামনে বড় চ্যালেঞ্জ’ রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code