দেউলিয়ায় বন্ধ হওয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মূলধন সংকটে বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ব্যাংক সিলিকন ভ্যালি (এসভিবি) কিনতে আগ্রহ প্রকাশ করলেন টেসলা মোটরসের সিইও এবং টুইটার প্রধান ইলন মাস্ক। টুইটারে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

Manual3 Ad Code

প্রযুক্তিনির্ভর নতুন কোম্পানি প্রতিষ্ঠায় ঋণ প্রদানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে পরিচিত ছিল এসভিবি। শুক্রবার (১০ মার্চ) ব্যাংকটির নিয়ন্ত্রণ হাতে নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। আর এই বিপর্যয়ে ইলনকে ব্যাংকটি কেনার পরামর্শ দেন গেমিং ডিভাইস প্রতিষ্ঠান রেজারের সিইও মিন-লিয়াং তান।
এক টুইটে তিনি ইলনকে এসভিবি কেনার পরামর্শ দেন। পাশাপাশি এটিকে ডিজিটাল ব্যাংকে পরিণত করার বিষয়টিও বিবেচনা করতে বলেন। প্রতিক্রিয়ায় ইলন বলেন, ‘আমি এ বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত আছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code