জয় চান জামাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: কাকতালীয় হলেও আগামীকাল ফুটবল ও ক্রিকেট দুটোতেই বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ফুটবলে প্রীতি ম্যাচ ও ক্রিকেটে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দুই ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। এনিয়ে সেখানে সাজসাজ রব। বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচটি হবে বিকাল ৫টায়। তার আগে সাড়ে তিনটায় লাহোরে খেলা শুরু করবেন সাকিব আল হাসানরা।

Manual2 Ad Code

আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফে আমরা যে পারফরম্যান্স করেছি, সেই লেভেল ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল আমরা ভালো একটা ম্যাচ খেলবো। আশা করি আমরা জিতবো।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে লম্বা সময় পর আমরা ঢাকায় খেলছি। মনে করতে পারছি না, সবশেষ কবে ঢাকায় খেলেছি। তো আবারও ঢাকায় খেলতে পেরে আমি খুশি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code