মেসির সতীর্থ আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ স্ত্রীর করা যৌন সহিংসতার অভিযোগে গ্রেফতার হয়েছেন মেসির সতীর্থ আর্জেন্টিনা দলের ফুটবলার ফাকোনা মেদিনা।

মেদিনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে খবরটি নিশ্চিত করেছে ফরাসি পত্রিকা লেইকুপ।

Manual3 Ad Code

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে বিয়ে করেন মেদিনা। এরইমধ্যে দাম্পত্য জীবনের কলহ শুরু হয়। গত ২৪ ডিসেম্বর রাতে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মেদিনা। এক পর্যায়ে স্ত্রীকে আঘাত করেন তিনি।

Manual2 Ad Code

স্ত্রীর অভিযোগে তদন্তের পর আটক হন আর্জেন্টিনার অলিম্পিক দলের এই তারকা ফুটবলার।

তবে তদন্তে সব অভিযোগ অস্বীকার করেছেন মেদিনা।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সি মেদিনা। ফ্রান্সের ক্লাব রেসিংয়ে খেলেন তিনি। চলতি বছর হওয়া অলিম্পিক দলের হয়েও খেলেছেন মেদিনা। এরপর তাকে জাতীয় দলেও সুযোগ দেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

Manual2 Ad Code

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলেছেন ক্যারিয়ারের শুরুর দিকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code