ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং পিংকির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক পিংকি। কিন্তু ১০২ রানের ইনিংস খেলেও আক্ষেপে পুড়তে হয়েছে তাঁকে। বাংলাদেশ ৮ উইকেটে হেরে যাওয়ায় তাঁর দুর্দান্ত ইনিংসটি কোনো কাজে আসেনি দলের।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগত লাভ হয়েছে পিংকির। ওই ইনিংসটির সৌজন্যে আজ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর। সেটিও বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। নিজের ক্যারিয়ারেরও সেরা। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন এই ওপেনার। বাংলাদেশের আর কোনো ব্যাটার শীর্ষ ২০-এর মধ্যে নেই।
শুধু পিংকির উন্নতি হয়নি প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিতু মনির। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন তিনি। আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০ নম্বরে ৩০ বছর বয়সী ব্যাটার। চার ধাপ এগিয়েছেন রাবেয়া খানও। র‍্যাঙ্কিংয়ের ৫২ নম্বরে আছেন এই লেগ স্পিনার।

Manual8 Ad Code

বাংলাদেশের ক্রিকেটারদের মতো উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার নারী ব্যাটারদেরও। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা তাজমিন ব্রিটস বড় লাফ দিয়েছেন। ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন তিনি। ওই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট অবশ্য আগের মতোই ৪ নম্বরে আছেন। অন্যদিকে ৭১ ধাপ এগিয়ে ৭০ নম্বরে আছেন অলরাউন্ডার আনেকা বোচস।

Manual8 Ad Code

সম্পাদনা : রুমি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code