ইউক্যালিপটাস গাছের জন্যে কি আগুন ছড়িয়েছে অস্ট্রেলিয়ায়?

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া দাবানলে নাকাল পুরো দেশ। এখন পর্যন্ত সেখানে ২৮ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার বাড়ি ঘর এবং পুড়ে ছাই হয়ে গেছে লাখ লাখ একর জমি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান চলছে। আগুনের বিস্তারে ইউক্যালিপটাস গাছের অবদান রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি’র

অস্ট্রেলিয়ায় মোট বনাঞ্চলের তিন-চতুর্থাংশেরও বেশি জায়গা জুড়ে আছে ইউক্যালিপটাস গাছ। বিজ্ঞানীরা বলছেন, এই গাছের অরণ্যে খুব সহজেই আগুন লেগে যেতে পারে। ইউক্যালিপটাসের ছাল, বাকল এমনভাবে ঝুলে থাকে যে আগুন খুব দ্রুত গাছের উপরের দিকে উঠে যেতে পারে। বাতাসের সাহায্যে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে আশে পাশের গাছপালায়, সেখান থেকে পুরো অরণ্যে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code