ভদ্রা নদীতে নৌকাবাইচ: উপভোগ করলেন হাজারো মানুষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

খুলনায় ডুমুরিয়ার চুকনগর ভদ্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেছেন সহাস্রাধিক নারী-পুরুষ।
শনিবার বিকেলে চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নৌকাবাইচের এই প্রতিযোগিতার আয়োজন করে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ‌্য মানুষ ভদ্রা নদীর দুই পাড়ে ভিড় জমান। প্রাকৃতিক পরিবেশে বিনোদন উপভোগ করেন শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকার শংকর হালদারের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সিরাজুল ইসলামের নৌকা এবং তৃতীয় স্থান করেছে চুকনগর মালোপাড়া সার্বজনীন পূজা মন্দিরের নৌকা।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌্যাড. প্রতাপ কুমার রায়। চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মালি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মাস্টার নাজমুল বারীর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, আটলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মোস্তফা সরদার, অসীম বিশ্বাস, মনিরুজ্জামান রাজু, কুলসুম বেগম পারুল, শিখা বসাক, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহামুদুল কালাম মিতু, ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, আবু সাঈদ দফাদার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code