ভিন্নভাবে ডিম রান্না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডিমের ঝোল, ভুনা কিংবা কোরমা খাওয়া হয় প্রায় সময়েই। স্বাদে
পরিবর্তন নিয়ে আসতে এবার একটু অন্যভাবে ডিম রান্না করে ফেলতে পারেন। এই
আইটেমটি ভাতের পাশাপাশি পোলাওয়ের সঙ্গে খেতেও দারুণ মজা। জেনে নিন রেসিপি।

Manual3 Ad Code

আধা কাপ পেঁয়াজ, দুটি বড় টুকরো আদা ও ৫/৬টি কাঁচামরিচ ব্লেন্ড করে একটি পেস্ট
বানিয়ে নিন। প্যানে তেল গরম করে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিন। নেড়েচেড়ে ভাজুন
পেঁয়াজ। বেরেস্তা তৈরি হলে উঠিয়ে নিয়ে একই প্যানে তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিন।
পেস্ট রাখার বাটি সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিন প্যানে। নাড়তে থাকুন অনবরত। দুটি
এলাচ ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিন মসলা। শুকিয়ে আসলে ২৫০
মিলি নারকেলের দুধ ও ৫০ মিলি পানি দিয়ে দিন। তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা থেকে
অর্ধেক পরিমাণ দিন। দুধে বলক চলে আসলে ডিম ফেটে কুসুমসহ সাবধানে দিয়ে দিন
মসলায়। ৪ থেকে ৫টি ডিম দিন একটির সঙ্গে আরেকটির দূরত্ব বজায় রেখে। কাঁচামরিচ
কুচি ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ১০ থেকে ১২ মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা
হাতে নেড়ে দিন ঝোল। বাকি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। ২ চা চামচ ঘি দিয়ে কয়েক
মিনিট ঢেকে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code