ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসানও আমার বন্ধু: জেফার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: জেফার বলেন, ‘এই ধরনের ঘটনা এড়িয়ে চলতে চাই। কারণ কথায় আরও কথা বাড়ে। কিন্তু এই ঘটনাটি অনেক দূর গড়িয়েছে। ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসান আমার বন্ধু। আর সামাজিক মাধ্যমে যা পাওয়া যায় তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।

উপস্থাপক রাফসান সাবাব বর্তমানে আলোচনায় আছেন তার বিয়ে বিচ্ছেদ নিয়ে। স্ত্রী সানিয়া এশার সঙ্গে তার তিন বছরের সংসার জীবনের ইতি টেনেছেন সম্প্রতি। আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন সংগীতশিল্পী জেফার রহমান।

Manual3 Ad Code

কানাঘুষা শোনা যাচ্ছে, স্ত্রী ডিভোর্স দেয়ার কারণ জেফারের সঙ্গে রাফসানের সম্পর্ক। খবর ইউএনবির

Manual8 Ad Code

অন্যদিকে, এশা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি।’

তিনি আরও লেখেন, ‘আমি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি, তবে রাফসান আমার অনুমতি ছাড়াই এমনকি ডিভোর্স লেটারে আমার স্বাক্ষর ছাড়াই বিচ্ছেদের ঘোষণা দিয়েছে।’

এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন জেফার।

Manual7 Ad Code

তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা এড়িয়ে চলতে চাই। কারণ কথায় আরও কথা বাড়ে। কিন্তু এই ঘটনাটি অনেক দূর গড়িয়েছে। ইন্ডাস্ট্রির অন্যদের মতো রাফসান আমার বন্ধু। আর সামাজিক মাধ্যমে যা পাওয়া যায় তাই বিশ্বাস করবেন না। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, সেটি আবার কোনো ধরনের প্রমাণ ছাড়াই, এর মানে এই নয় যে আপনাকে বিশ্বাস করতে হবে।’

৯ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ে বিচ্ছেদের খবর জানান রাফসান।

Manual6 Ad Code

তিনি লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code