নাদেল ও আজাদের রোগমুক্তি কামনায় পর্তুগাল ছাত্রলীগের দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। নিজ বাসাতেই তিনি আইসোলেশনে আছেন। ছয়দিন আগে তার হালকা জ্বর হয়েছিল। বুধবার (২০ মে) টেস্ট করিয়ে দেখেন করোনা পজিটিভ। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শফিউল আলম। দরজায় দরজায় পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। বিসিবির পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। করোনা চিকিৎসায় শফিউল আলম সিলেটে তৈরি করেছেন করোনা সাপোর্ট সেন্টার। সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

Manual6 Ad Code

Manual6 Ad Code

তিনি জানান, রোববার রাতে ওসমানীর ল্যাব থেকে উনার করোনা পজেটিভের রিপোর্ট আসে। তিনি গতকাল নমুনা দিয়েছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ দ্রুত সুস্থ্ হয়ে ওয়ার্ডবাসী পাশে থাকার জন্য সকলের দোয়া প্রার্থী বাংলাদেশে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলে ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র জনাব আজাদুর রহমান আজাদের রোগমুক্তি কামনায় স্হানীয় রেস্তোরাঁ টেস্ট অব লিসবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় পর্তুগাল ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল হোসেনর সভাপত্বিতে, ও পর্তুগাল ছাত্রলীগ নেতা বদরুল হোসেন রতন ও ছাত্রলীগ নেতা নোমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃদেলওয়ার হোসেন,পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসাইন । উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি মোঃরনি হোসাইন।সাবেক পর্তুগাল ছাত্রলীগের সভাপতি মোঃ শিপলু আহমেদ, ছাত্রলীগ নেতা জনি আহমেদ, মোঃ জাহিদ হোসেন সোহাগ,কুলাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান লিজু, জাকির হোসেন, রুবেল আহমদ, হাসানসহ অনান্য নেতৃত্ববৃন্দ। আলোচনা পরে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code