ভিন্নরূপে বেনারসি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট , ঢাকা: আঙিনাতে যে আছে অপেক্ষা করে- তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথের কবিতায় ঢাকাই শাড়ির উল্লেখই প্রমাণ করে শাড়ির জন্য বিখ্যাত ছিল এই ঢাকা । এই অঞ্চলের তাঁতীদের নিখুত বুননে ঐতিহ্যের ছোয়া ছিল বরাবর। কিন্তু ইদানিং যেন সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সময়ের বিবর্তণে সমলিনের করুণ ভাগ্যই কি বরণ করবে ঢাকাই শাড়ি! অন্তত মীরপুরের বেনারসি পল্লীতে গিয়ে তাঁতীদের জীবনের বিবর্ণ বর্ননা শুনে তাই মনে হয়েছে ফ্যাশন ডিজাইনার সীমা হামিদের। দেশীয় ঐতিহ্য বেনারসি সংরক্ষণে কাজ শুরু করেছেন তিনি।

Manual7 Ad Code

বেনারসি শাড়ি মানেই এক ধরনের আভিজাত্যের ছোঁয়া। ঈদ, পূজা পার্বনতো আছেই। সব থেকে বড় কদর বিয়ের আনুষ্ঠানিকতায়। কনের পরণে বেনারসি না থাকলে কি আর বিয়ে হলো সেটা। কিন্তু এখন যেন ভাটা পড়েছে। অভিজাত বিয়েতে শাড়ি আসে দেশের বাইরে থেকে। আর মধ্যবিত্তও খোঁজেন কম দামের কলের শাড়ি। বাজার ছয়লাব যেখানে নকল আর বিদেশি শাড়িতে সেখানে বেনারসি প্রতিযোগিতায় টিকতে পারছে না। প্রচারে প্রসার বাড়ে ঐতিহ্য বেঁচে থাকে। সেই চিন্তা থেকে বেনারসি বাঁচাতেই এই উদ্যোগের যাত্রা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code