

ডেস্ক রিপোর্ট:ইরান যতক্ষণ পর্যন্ত ‘চুক্তি’ পুরোপুরি মেনে না চলবে, ততক্ষণ মার্কিন সামরিক বাহিনী দেশটির আশেপাশে অবস্থান করবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও ধরনের চুক্তি লঙ্ঘিত হলে এর আগে কখনও দেখা যায়নি, এমন ভয়াবহ সামরিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও তিনি সতর্ক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতরে ও আশপাশে থাকবে, যতক্ষণ না বাস্তব চুক্তি পুরোপুরি মেনে চলা হয়। যদি কোনও কারণে তা না হয়, তবে হামলা, যা হবে আগের চেয়ে বৃহৎ, তীব্র ও শক্তিশালী; যা আগে কেউ কখনও দেখেনি।’