কানাডায় নিষিদ্ধ টিকটক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

কানাডা প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের পর এবার কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হলো বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক। সাইবার নিরাপত্তার কারণে দেশটির সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল ফোনে টিকটক ইনস্টল রাখা কিংবা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সাম্প্রতিক সময়ে বিনোদনের অন্যতম এক মাধ্যম বলা হয় এই অ্যাপটিকে। এর মাধ্যমে যে কেউ সহজেই ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। অল্প সময়েই তা পৌঁছে যায় লাখ লাখ টিকটক ব্যবহারকারীর কাছে।

তবে সম্প্রতি চীনা কোম্পানি বাইটড্যান্সের তৈরি জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কমিশন বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই অ্যাপ নিষিদ্ধের ঘোষণা করেছে। এবার নতুন করে এ তালিকায় যুক্ত হলো কানাডা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code