হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফল দেখছেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ কর্মকর্তাসহ অন্যরা সেখানে আছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। কেলিয়ান কনওয়ে এবিসি নিউজকে জানান, তিনি হোয়াইট হাউসে যাচ্ছেন। সেখানে তিনিসহ কয়েক শ ব্যক্তি জড়ো হবেন।

Manual4 Ad Code

 

ট্রাম্পের প্রচার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্যে হোয়াইট হাউসের বর্তমান পরিস্থিতির একটি চিত্র পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, নির্বাচনের রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি পার্টির আয়োজন করেছেন ট্রাম্প। এই পার্টিতে প্রায় ৪০০ অতিথির অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত বাইডেন ২২৪টি ইলেকটোরাল ভোট ও ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

Manual8 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন। যার মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অন্যতম। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্য থেকে তিনি জয়ী হয়েছিলেন।

Manual1 Ad Code

বাইডেন জিতেছেন ১৮টি রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটন রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটন এসব রাজ্য থেকে জয়ী হয়েছিলেন।-খবর এএফপির

এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের ফল আসেনি। নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code