শিল্পকারখানার সাপ্তাহিক বন্ধ এলাকাভিত্তিক করার সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুতের সমস্যা সমাধানে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। রবিবার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, তখন আর লোডশেডিং থাকবে না বলে আশা করা হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code