লকডাউন সমাপ্তির কৌশল জানাবেন ফরাসি প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কোভিড-১৯ প্রতিরোধে জারি করা লকডাউন অবসানে জাতীয় কৌশল উপস্থাপন করতে যাচ্ছেন ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ।

Manual3 Ad Code

মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে পেশ করা তার এই কৌশলপত্রের ওপর বিতর্ক ও ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

 

 

ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১১ মে থেকে ধীরে ধীরে ফ্রান্সে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে ১৭টি অগ্রাধিকার বিষয়কে চিহিৃত করা হয়েছে।

Manual1 Ad Code

এর মধ্যে রয়েছে স্কুলসমূহ খুলে দেয়া, কোম্পানির কাজ শুরু করা, গণপরিবহন চালু করা, মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ এবং বয়স্কদের সহযোগিতা।

Manual8 Ad Code

সোমবার উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী বিভিন্ন বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

Manual5 Ad Code

করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রান্সে গত ১৭ মার্চ থেকে লকডাউন চালু রয়েছে। দেশটিতে মার্চের শুরু থেকে এ পর্যন্ত করোনায় ২২,৬১৪ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৬৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code