করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো চীনের অর্থনীতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো চীনের অর্থনীতি। গত তিন মাসে চীনের অর্থনীতি ৩.২ শতাংশ প্রসারিত হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে এ বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতিতে ব্যাপক সংকোচন হয়। ওই সময় চীনের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, যা ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা।

বুধবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে।

 

Manual5 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসলে চীনের অর্থনীতি পুনরায় চালু হয়। তখন থেকেই চীনের অর্থনীতিকে গভীর পর্যবেক্ষণ করা শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। লকডাউন শিথিলের পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পেছনে অন্যতম অবদান রেখেছে সরকারের কর ছাড়সহ, অর্থনীতির উন্নয়নে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ।

তবে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, বছরের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code