এবার ডেনভারে গুলিবিদ্ধ হয়ে এক ডানপন্থী বিক্ষোভকারী নিহত, বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশংঙ্কা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে প্রতিদ্বন্দ্বী ডানপন্থী ও বামপন্থীদের বিক্ষোভ চলার সময় গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ডানপন্থীদের ডাকা ‘প্যাট্রিয়টতে অংশ নিয়েছিলে্ন। কিছুদিন আগে পুলিশের গুলিতে এক শেতাঙ্গ নিহত হয়েছিল। এতে পুরো আমেরিকা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। এবারত্ত সারা মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষাভ ছড়িয়ে পড়ার আশংঙ্কা রয়েছে। এ ঘটনায় এরইমধ্যে এক সন্দেহভাজনকে আটকে করেছে পুলিশ। তাদের দাবি, ওই সন্দেহভাজন একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পরই এ ঘটনা সংঘটিত হয়েছে। সেখানে কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক উদ্ধার হয়েছে এবং সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code