করোনাভাইরাস: ভারতে কমিউনিটি ট্রান্সমিশন জোরেশোরে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে করোনাভাইরাস মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের নীতির কঠোর সমালোচনা করেছেন। চিকিৎসা বিশারদদের অন্তত তিনটি পেশাদার সংগঠন তাদের ওই বিবৃতিতে বলেছে ভারতে যে লকডাউন জারি করা হয়েছে তা রীতিমতো ড্রাকোনিয়ান এবং যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে ভারতে ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশনও শুরু হয়ে গেছে পুরোদমে । এই বিবৃতি এমন এক সময়ে এল যখন আগেকার সব রেকর্ড ভেঙে ভারতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সোয়া আট হাজার করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি চার দফার লকডাউন শেষে আগামিকাল থেকে ভারতে আনলক ১ পর্ব শুরু হচ্ছে আর সব কর্মকান্ডও ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। আলোচিত ওই বিবৃতিটি যৌথভাবে জারি করেছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের তিনটি পেশাদার সংগঠন, ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব এপিডেমিওলজিস্টস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code