বিশ্বের সবচেয়ে বেটে মানুষ খাগেন্দ্র আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ খাগেন্দ্র থাপা শুক্রবার মারা গেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানো খাগেন্দ্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

পরিবারের বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট এমন খবর দিয়েছে। তার উচ্চতা ছিল ৬৭ দশমিক আট সেন্টিমিটার। তবে তিনি হাঁটতে পারতেন। বাবা-মায়ের সঙ্গে তিনি কাঠমান্ডুতে বসবাস করতেন

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

তার ভাই মহেশ থাপা বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে যাতায়াতের মধ্যে ছিলেন। কিন্তু এবার তার হার্ট আক্রান্ত হয়ে পড়েছিল। আজ (শুক্রবার) তিনি মারা গেছেন।

২০১০ সালে তার ১৮তম জন্মদিনে তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ বলে ঘোষণা করা হয়েছিল। পরে নেপালের চন্দ্র বাহাদুর ডাঙ্গির কাছে নিজের রেকর্ড খোয়ান তিনি। তার উচ্চতা ছিল ৫৪ দশমিক ৬ সেন্টিমিটার।

কিন্তু ২০১৫ সালে ডাঙ্গির মৃত্যুর পর নিজের খেতাব ফিরে পান খাগেন্দ্র।

Manual4 Ad Code

তার বাবা রুপ বাহাদুর বলেন, জন্মের সময় তিনি এতটাই ছোট ছিলেন যে হাতের তালুর ওপর তাকে রাখা যেত। ছোট্ট হওয়ার কারণে তাকে গোসল করানো ছিল খুবই কঠিন একটি কাজ।

বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ২৭ বছর বয়সী খাগেন্দ্র এক ডজনেরও বেশি দেশ সফর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code