বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন জাতীয় স্টেডিয়াম

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: কদিন আগে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম পাল্টে ফেলা হয়। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাল্টানোর খবর নিশ্চিত করা হয়েছে।

Manual4 Ad Code

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। ঢাকার পল্টনে অবস্থিত স্টেডিয়ামের নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম। ১৯৫৪ সালে পল্টনে নির্মিত ঢাকা স্টেডিয়াম বহু বছর ধরে ক্রীড়াক্ষেত্রের বড় বড় ইভেন্ট আয়োজন করে আসছে। ১৯৯৬-২০০১ এ আওয়ামী লীগের শাসনামলে এর নামকরণ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Manual4 Ad Code

আগের সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অর্ন্তবর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনও স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগে। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code